1 Answers

উদ্দীপকে উল্লিখিত মারুফের বাবার কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাকে সরাসরি মুমিন বলা যায় না। শরিয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলে। ইমানের মৌলিক সাতটি বিষয় তথা আল্লাহ তায়ালা, ফেরেশতাগণ, আসমানি কিতাবসমূহ, নবি-রাসুলগণ, আখিরাত, তকদির এবং মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস স্থাপনকারীকে মুমিন বলা হয়। উদ্দীপকে মারুফের বাবা ইব্রাহিম (আ.) স্মৃতি স্মরণ করে তার পুত্র ইসমাইল (আ.)-এর নামে গরু কুরবানি করেন, যা ইসলামের একটি বিধান। একজন মুমিন ইসলামের প্রতিটি বিষয়কে মনেপ্রাণে বিশ্বাস করে তা বাস্তবে রূপ দেওয়ার মধ্যে পূর্ণ মুমিন হয়। উদ্দীপকে মারুফের বাবার শুধু একটি কর্ম দেখে তাকে মুমিন বলা যাবে না। তার বাহ্যিক ও আন্তরিক অবস্থা দেখে বলা যাবে সে মুমিন কিনা।

সুতরাং বলা যায়, মারুফের বাবার একটি কর্মকান্ড দ্বারা তার ইমানের ব্যাপার সন্দেহমুক্ত হওয়া যায় না।

4 views

Related Questions