1 Answers

বিএমআই মানদণ্ডে সুস্বাস্থ্যের আদর্শমান ১৮.৫-২৪.৯। কিন্তু সোহানের বিএমআইমান ২৭.৩৪, যা সুস্বাস্থ্যের আদর্শমান হতে অনেক বেশি। এ মান সোহানের শরীরের উচ্চতার তুলনায় অতিরিক্ত ওজন নির্দেশ করে। বিএমআই মান দৃষ্টে সোহানের শরীরের অতিরিক্ত ওজন কমাতে হবে। সোহানের সুস্থ জীবনের জন্য প্রতিদিন তাকে পরিমিত পরিশ্রম করতে হবে। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। প্রতিদিন শারীরিক পরিশ্রমের পাশাপাশি সকাল অথবা বিকালে এক ঘন্টা হাঁটাহাটি বা দৌড়াতে হবে। উচ্চ প্রোটিনযুক্ত ভাজাপোড়া, তেল এবং চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। সোহানের খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত হতে হবে ৪ : ১ : ১। এছাড়াও, খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন ও রাফেজ বা সেলুলোজ সরবরাহের জন্য খাদ্য তালিকায় প্রচুর পরিমাণ ফল এবং টাটকা শাকসবজি রাখতে হবে।

5 views

Related Questions