1 Answers

উদ্দীপকের আমিন গার্মেন্টস-এর উন্নয়নের জন্য গণতান্ত্রিক নেতৃত্বের প্রয়োগ করা উচিত বলে আমি মনে করি।

এ গণতান্ত্রিক নেতৃত্বে নেতা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কর্মীদের মতামত নেন ও তা অনুযায়ী পরিকল্পনা নেন। এ ধরনের নেতৃত্বে কর্মীরা প্রতিষ্ঠানের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে। ফলে তাদের দিয়ে কাজ করানো সহজ হয়।

উদ্দীপকের আমিন গার্মেন্টস-এর মালিক জনাব রুহুল প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেন। এজন্য তিনি কর্মীদের কোনো মতামত নেননি। তিনি কর্মীদের সুযোগ-সুবিধার কথা বিবেচনা না করেই তাদের অতিরিক্ত সময় কাজ করতে বলেন। এতে তারা অসন্তুষ্ট হয়। পরবর্তীতে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হলে তিনি শ্রমিকদেরই দায়ী করেন।

এ পরিস্থিতিতে আমিন গার্মেন্টস-এ গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করা উচিত। কারণ কর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে তাদের কাজ করার আগ্রহ সম্পর্কে ধারণা লাভ করা যায়। কাজ সম্পর্কে কর্মীদের মতামত নেওয়া হলে তারা নিজেদের মর্যাদাবান মনে করে। কর্মীদের উজ্জীবিত করতে পারলে কাজের প্রতি তাদের আগ্রহও বেড়ে যায়। তাই যেকোনোভাবে তারা নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে সচেষ্ট থাকে। অতএব, আমিন গার্মেন্টস- এর উন্নয়নে গণতান্ত্রিক নেতৃত্বের বিকল্প নেই।

4 views

Related Questions