1 Answers
ব্যবস্থাপনার 'সমন্বয়সাধন' কাজটির অভাবে জনাব রাফিদের গার্মেন্টস ফ্যাক্টরিটি সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারছে না বলে আমি মনে করি।
সমন্বয়সাধন প্রক্রিয়ায় ব্যবসায় সংগঠনের কর্মী, বিভিন্ন বিভাগ ও উপ- বিভাগের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানের সবাই মিলে একটি দলে পরিণত হয়। এতে ঐক্যবদ্ধভাবে কাজ করা সম্ভব হয়।
উদ্দীপকের জনাব রাফিদ একটি গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তোলেন। তার সংগঠিতকরণ কাজের মাধ্যমে ফ্যাক্টরির কাজে গতিশীলতা বাড়ে। কিন্তু কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আন্তঃযোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য তিনি কোনো পদক্ষেপ নেননি। ফলে প্রতিষ্ঠানটি সঠিক লক্ষ্যে পৌছাতে পারছে না।
উদ্দীপকের ফ্যাক্টরিটির প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারী নিজেদের দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে সচেতন থাকেন। কিন্তু তারা কাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে কেউ কারও সাথে যোগাযোগ করেন না। এতে ফ্যাক্টরির উৎপাদন বিভাগ কোনো ধারণা ছাড়াই উৎপাদনের নির্দিষ্ট মাত্রা নির্ধারণ করে। আবার ক্রয় বিভাগ অনুমানের ওপর ভিত্তি করে প্রয়োজনের তুলনায় বেশি বা কম কাঁচামাল কেনে। আর, বিক্রয় বিভাগের পক্ষে অনেক সময় বেশি পরিমাণে উৎপাদিত পণ্য বিক্রি করা সম্ভব হয় না। এভাবে প্রতিটি বিভাগের কাজেই সমস্যা দেখা দেয়। প্রতিষ্ঠানিক কাজে এ ধরনের সমস্যা দেখা দেয় সমন্বয়সাধনের অভাবে। সুতরাং, ব্যবস্থাপনার সংগঠিতকরণ কাজ করলেও সমন্বয়সাধন কাজটি না করায় জনাব রাফিদ লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।