1 Answers

সঠিক ব্যবস্থাপনার মাধ্যমেই দিপালীরা তাদের চাহিদা মেটাতে পেরেছে বলে আমি মনে করি। 

যেকোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য যেমন ব্যবস্থাপনা অপরিহার্য তেমনি গৃহ পরিচালনার জন্য ব্যবস্থাপনার প্রয়োজন। সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পরিবার কতগুলো কাজ সম্পাদন করে লক্ষ্য অর্জন করতে পারে। দিপালীরা একটি গরুর খামার করতে চেয়েছিল, কিন্তু ঐ পরিমাণ অর্থ না থাকায় তারা সে সময় তা করতে পারেনি। কিন্তু গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো সঠিকভাবে মেনে চলার ফলে পরবর্তীতে তারা খামার করতে সক্ষম হয়।

গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো লক্ষ করলে দেখা যায়, সদস্যদের মতামত ও সুবিধা-অসুবিধা যাচাই করে পরিকল্পনা করলে তা বাস্তবায়ন করা সহজ হয়। আবার পরিকল্পনা অনুযায়ী কাজগুলোর ধারাবাহিকতা বজায় রেখে করলে তা সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হয়। দিপালীরাও তাদের লক্ষ্য পূরণের জন্য পরিকল্পনা করে। সে অনুযায়ী তারা নিজেদের জমানো অর্থ সংগঠিত করে হাঁস-মুরগি ও ছাগল ক্রয় করে এবং সদস্যদের মাঝে সেগুলো দেখাশোনা করার কাজগুলো ভাগ করে দিয়ে তা নিয়ন্ত্রণ করে। ফলে তারা এক সময় গরুর খামার করতে সক্ষম হয়। তাই আমি মনে করি, সঠিক ব্যবস্থাপনাই দিপালীদের চাহিদা মেটাতে সহায়তা করেছে।

4 views

Related Questions