1 Answers

উদ্দীপকে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের কথা বলা হয়েছে।

এ নেতৃত্বে নেতা নিজের কাছে সব ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখেন। তিনি নিজের খেয়াল-খুশি মতো সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে নেতা কর্মীদের মতামতকে কোনো গুরুত্ব দেন না। তার যেকোনো আদেশ কর্মীরা মানতে বাধ্য থাকে।

উদ্দীপকের মি. X কর্মীদের কাজের দিক-নিদের্শনা দেন। এক্ষেত্রে তিনি নিজের ইচ্ছে অনুযায়ী কর্মীদের ওপর কাজ চাপিয়ে দেন। কর্মীদের কোনো মতামত তিনি শোনেন না। আবার, কর্মীরা তার কথামতো কাজ না করলে তিনি খারাপ আচরণ করেন। তাই তারা অনিচ্ছায় নেতার আদেশ পালনে বাধ্য হয়। এসব বৈশিষ্ট্যের সাথে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মিল আছে। তাই বলা যায়, মি. X স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন।

4 views

Related Questions