1 Answers
জনাব আবদুল খালেকের মধ্যে গণতান্ত্রিক নেতৃত্ব বিরাজমান।
এ নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলাপ-আলোচনা ও পরামর্শ করে কাজ পরিচালনা করেন। এক্ষেত্রে নেতা সব ক্ষমতা নিজের কাছে না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে দেন। তিনি কর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে কাজ আদায়ের চেষ্টা করেন। এতে নেতার প্রতি কর্মীদের ইতিবাচক ধারণা তৈরি হয়।
উদ্দীপকের আবদুল খালেক, KSA ফ্যাশন-এর মালিক। তিনি অধীনস্থ কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেন। তিনি কর্মীদের মতামতও নেন। ফলে তাদের মধ্যে দায়িত্ববোধ জাগ্রত হয়। তারা আন্তরিকতার সাথে কাজে মনোনিবেশ করে। জনাব আবদুল খালেকের আচরণে কর্মীরা সন্তুষ্ট থাকে। এতে নেতার প্রতি তাদের আস্থা বাড়ে। তাই তারা সঠিকভাবে কাজ করার চেষ্টা করে। এসব বৈশিষ্ট্যের সাথে গণতান্ত্রিক নেতৃত্বের মিল আছে। তাই বলা যায়, জনাব আবদুল খালেক গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করেন।