1 Answers
জনাব রহমান ব্যবসায়ের ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেননি।
ক্রেতা বা ভোক্তা হলেন ব্যবসায়ের প্রাণ। তারা পণ্য কিনলেই ব্যবসায় টিকে থাকে। তাই ব্যবসায়ীকেও তার ভোক্তাদের প্রতি বিভিন্ন দায়িত্ব (মানসম্মত পণ্য সরবরাহ, পণ্যের স্থিতিশীল বাজার প্রভৃতি) পালন করতে হয়। এতে ব্যবসায়ের প্রতি ক্রেতা ও ভোক্তাদের আস্থা তৈরি হয়। উদ্দীপকের জনাব রহমান 'রহমান ফার্মেসি'-এর মালিক। তিনি তার ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেশি মুনাফার আশায় বিক্রি করেন। তিনি কারও পরামর্শের প্রয়োজন হলে ভালো ডাক্তারের পরামর্শ দেন না। এক্ষেত্রে তিনি তার ক্রেতাদের ঠিকমতো সেবা দিচ্ছেন না। তার ক্রেতাদের তিনি ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করেন না। আবার, পণ্য সংক্রান্ত তথ্যও দেন না। এসব কাজের মাধ্যমে তিনি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনে অবহেলা করছেন। তাই বলা যায়, জনাব রহমান ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করেননি।