1 Answers
জনাব আমিনের কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্ভুক্ত।
এর মাধ্যমে শিল্পে উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো হয়। এটি ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে সব বাধা (মালিকানাগত, স্থানগত, অর্থগত প্রভৃতি) দূর করে। এক্ষেত্রে বাণিজ্যে ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ প্রভৃতি কাজ করা হয়।
উদ্দীপকের জনাব আমিন একজন ইলেকট্রনিক সামগ্রী বিক্রেতা। তিনি চীন থেকে পণ্য এনে ঢাকায় বিক্রি করেন। এক্ষেত্রে তিনি পরিবহনের মাধ্যমে পণ্য আমদানি করেন। এটি পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি 'করে। আবার এ পণ্য বিক্রি করে তিনি মুনাফা অর্জন করেন। এতে পণ্যের মালিকানা পরিবর্তন হয়। এভাবে তিনি পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজের মাধ্যমে ক্রেতাদের কাছে পণ্য পৌছে দেন। এসব কাজের সাথে বাণিজ্যের বৈশিষ্ট্যের মিল আছে। সুতরাং, জনাব আমিনের কাজ ব্যবসায়ের বাণিজ্য শাখার আওতায় পড়ে।