1 Answers
প্রকৌশলী জনাব রাইজুলের প্রথম পর্যায়ের কাজটি ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের সাথে সম্পৃক্ত।
ব্যবস্থাপনার উপকরণসমূহের মধ্যে জনশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনশক্তি যোগ্য, দক্ষ ও উৎসাহী না হলে অন্য উপাদান (যন্ত্রপাতি, কাঁচামাল) মানসম্পন্ন হলেও কাজে লাগানো যায় না। তাই প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও যোগ্য কর্মীবাহিনী গঠনের প্রয়োজন হয়। এটি ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের মাধ্যমে করা যায়।
উদ্দীপকের প্রকৌশলী জনাব রাইজুল তার কারখানার জন্য কিছু অভিজ্ঞ লোক নিয়োগ দেন। আর কিছু নতুন ব্যক্তি নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। কিছুদিন পরে তিনি একজন কর্মীকে দুর্নীতির জন্য চাকরি থেকে অপসারণ করেন। এক্ষেত্রে তিনি প্রথমে কর্মী নিয়োগ করেন। এরপর আবার কর্মী সংগ্রহ করেন। এছাড়া, প্রয়োজনে কর্মী ছাঁটাইও করেন। এ কাজগুলো মূলত কর্মীসংস্থানের বিভিন্ন পর্যায়ে করা হয়। সুতরাং, জনাব রাইজুল ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজটি করেছেন।