মি. কামাল সাহেবের কাজের ধরন তোমার পঠিত কোন অর্থব্যবস্থার সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা দাও। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে মি. কামাল সাহেবের কাজের ধরন আমার পঠিত সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে সম্পৃক্ত।
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণসহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন। তাই রাষ্ট্রই শ্রমিকের মজুরি প্রদান করে এবং উৎপাদনের অন্যান্য ব্যয় নির্বাহ করে। এর ফলে ধনতন্ত্রের মতো পুঁজিপতি কর্তৃক শ্রমিককে বঞ্চিত করার সুযোগ থাকে না। উদ্দীপকে মি. কামাল 'X' দেশের নাগরিক। তিনি যে অফিসে চাকরি করেন সেখানে তিনি যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক পান। অতএব, মি. কামালের 'X' দেশের অর্থব্যবস্থার ধরনটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এখানে শ্রমিকের মজুরি প্রদানের মূলনীতি হলো 'প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে।' এ ব্যবস্থায় বেকারত্ব থাকে না। কারণ রাষ্ট্র প্রত্যেকের সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেয়। সকলের আয় এক নয়। কিন্তু কেউ উৎপাদনে তার অবদান অনুসারে প্রাপ্য আয় থেকে বঞ্চিত হয় না।
অতএব নিশ্চিতভাবেই বলা যায়, কামাল সাহেবের কাজের ধরন অনুযায়ী তা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।