দুলু মিয়ার দেখা হত্যাকান্ডটি তোমার পঠিত বিষয়বস্তুর যে ঘটনার সাথে সম্পৃক্ত তা ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে দুলু মিয়ার দেখা হত্যাকাণ্ডটি আমার পঠিত বিষয়বস্তু ১৯৭৫ সালের ৩ নভেম্বরের জেলহত্যা ঘটনার সাথে সম্পৃক্ত।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তৎকালীন বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতির পদে আসীন হন। তারপর ১৯৭৫ সালের ৩ নভেম্বর গভীর রাতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খুনিচক্র সেনাসদস্যগণ দেশত্যাগের পূর্বে খন্দকার মোশতাকের অনুমতি নিয়ে ঢাকার কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বেআইনিভাবে প্রবেশ করে সেখানে বন্দি অবস্থায় থাকা মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা যথাক্রমে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী ও এ. এইচ. এম. কামারুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সালের ৩ নভেম্বরের এ হত্যাকাণ্ডটি কলঙ্কময় অধ্যায়। এ পৈশাচিক হত্যাকাণ্ড দেশের জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বাংলাদেশের স্বাধীনতা এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের অর্জনসমূহ ধ্বংস ও দেশকে নেতৃত্বশূন্য করে পাকিস্তানি ভাবাদর্শ প্রতিষ্ঠা করা ছিল এ হত্যাকান্ডের মূল উদ্দেশ্য। উদ্দীপকের দুলু মিয়া মূলত এ হত্যাকাণ্ডের বিষয়টিই স্মৃতিচারণ করেছেন।