1 Answers
শামীমের দেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত। এর সঙ্গে বাংলাদেশের অর্থব্যবস্থার মিল আছে বলে আমি মনে করি।
মিশ্র অর্থব্যবস্থায় যেকোনো ব্যক্তি বা ব্যবসায়ীর পক্ষে সহজেই উদ্যোগ গ্রহণ করা সম্ভব। এ অর্থব্যবস্থায় ব্যক্তি যেকোনো বৈধ ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। তবে সরকার চাইলে প্রয়োজন অনুসারে যেকোনো দ্রব্যের দাম, উৎপাদন কিংবা ভোগ নিয়ন্ত্রণ করতে পারে।
উদ্দীপকের শামীমের দেশে ব্যক্তিগতভাবে কারখানা খোলা ও মুনাফা লাভের সুযোগ আছে। তবে সরকারের অনুমোদন নিতে হয়। এটি মিশ্র
অর্থব্যবস্থারই উদাহরণ যাতে সম্পদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় উভয় ধরনের মালিকানা স্বীকৃত। বাংলাদেশের অর্থব্যবস্থা একই ধরনের। এ দেশে অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড; যেমন- উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ ইত্যাদি কার্যক্রম ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। পাশাপাশি বাংলাদেশে কিছু মৌলিক ও ভারী শিল্প এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক ও জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ সরকার পরিচালনা করে থাকে। উৎপাদনের ক্ষেত্রে কিছু রাষ্ট্রীয় নিয়ন্ত্রণও আছে।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, শামীমের দেশের অর্থব্যবস্থার সঙ্গে বাংলাদেশের অর্থব্যবস্থার মিল লক্ষ করা যায়।