ব্যবস্থাপনার কোন কাজটি দ্বারা জনাব রাফিদ ফ্যাক্টরির কাজের গতিশীলতা বাড়িয়েছেন? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
ব্যবস্থাপনার সংগঠিতকরণ কাজটির মাধ্যমে জনাব রাফিদ ফ্যাক্টরির কাজের গতিশীলতা বাড়িয়েছেন।
সংগঠিতকরণের মাধ্যমে পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব ও কর্তৃত্ব কর্মীদের মাঝে বণ্টন করে দেওয়া হয়। এতে প্রতিষ্ঠানের মানবিক ও বস্তুগত সব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়। আবার, প্রতিটি বিভাগের মধ্যে আন্তঃব্যক্তিক সুসম্পর্ক বজায় থাকে।
উদ্দীপকের জনাব রাফিদ একটি আধুনিক সুসজ্জিত গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তোলেন। তিনি পরিকল্পনা অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা সুষ্ঠুভাবে বণ্টন করেছেন। এতে কর্মচারীরা দক্ষতা অনুযায়ী কাজগুলো সঠিকভাবে করতে পারে। কাজের প্রতি তাদের আগ্রহও বাড়ে। ফলে ফ্যাক্টরির কাজের গতিশীলতা বাড়ে। এভাবে দক্ষতা অনুযায়ী কাজ বণ্টনের সাথে সংগঠিতকরণ কাজের মিল আছে। তাই বলা যায়, কাজের গতিশীলতা বাড়ানোর জন্য জনাব রাফিদ ব্যবস্থাপনার সংগঠিতকরণ কাজটি করেছেন।