1 Answers

উদ্দীপকে ব্যবস্থাপনার 'সংগঠিতকরণ' কাজটি সম্পন্ন হয়েছে।

এর মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপকরণাদি সংগঠিত ও কাজে ব্যবহারের উপযোগী করা হয়। এক্ষেত্রে প্রতিটি কাজের জন্য কর্মীর দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্ট করা হয়। এরপর প্রতিটি বিভাগ ও উপবিভাগের কাজকে পারস্পরিকভাবে যুক্ত করা হয়।

উদ্দীপকের মি. রাকেশ একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ব্যবস্থাপক। তিনি মুনাফা সর্বোচ্চকরণের লক্ষ্যে একজন সহকারী ব্যবস্থাপকের দায়িত্বে প্রতিষ্ঠানের কাজকে বিভিন্ন ভাগে ভাগ করেন। এরপর প্রতিটি বিভাগের সাথে উপবিভাগের কাজকে শিকলের ন্যায় যুক্ত করেন। এতে প্রত্যেক কর্মী তার ঊর্ধ্বতন কর্মকর্তা সম্পর্কে ধারণা পায়। আর প্রত্যেক ঊর্ধ্বতন ব্যক্তি নির্দিষ্ট সংখ্যক অধস্তনের কাজ তদারকি করতে পারেন। ফলে প্রতিষ্ঠানের 'সকলের মধ্যে আন্তঃসম্পর্ক সুদৃঢ় হয়। আর প্রাতিষ্ঠানিক সব কাজও দক্ষতার সাথে সম্পন্ন হয়। এতে উপায়-উপকরণের সঠিক ব্যবহার ও লক্ষ্য অর্জন নিশ্চিত হয়। তাই মি. রাকেশ কাজ সম্পাদনের শুরুতে বিভিন্ন বিভাগে দায়িত্ব বণ্টন করেন। এটি সংগঠিতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, মাল্টিন্যাশনাল কোম্পানিটিতে সম্পাদিত কাজটি হলো সংগঠিতকরণ।

4 views

Related Questions