1 Answers

উদ্দীপকের জনাব হাবীব সমাজের ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন।

ক্রেতা ও ভোক্তারা হলো ব্যবসায়ের প্রাণ। তাদের আস্থা ও সহযোগিতার ওপর ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভর করে। ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য সরবরাহ করা ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার অন্তর্গত।

উদ্দীপকের জনাব হাবীবের পাহাড়তলী বাজারে একটি চালের আড়ত আছে। তিনি ক্রেতা ও ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে ও সঠিক ওজনে মানসম্মত চাল বিক্রি করেন। তিনি অন্যান্য বিক্রেতাদের মতো চালের সাথে সাদা পাথরের কণা মেশান না। জনগণের কল্যাণের কথা চিন্তা করেই তিনি এ অনৈতিক কাজ থেকে বিরত থাকেন। কারণ তিনি মনে করেন, ক্রেতা ও ভোক্তাদের প্রতি তার কিছু দায়িত্ব আছে। এ কাজগুলো জনাব হাবীবকে সহজে ক্রেতা ও ভোক্তাদের আস্থা অর্জনে সহায়তা করে। সুতরাং, জনাব হাবীবের কাজগুলো ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালনে ভূমিকা রাখে।

6 views

Related Questions