1 Answers
উদ্দীপকে নাসিরের বক্তব্যে ইমানের মৌলিক বিষয় তথা তাওহিদের প্রকাশ পেয়েছে।
নাসিরের বক্তব্য হলো- জগৎ সংসারের সকল কিছুই মহান এক সভার সৃষ্টি। তিনিই সবকিছুর পরিচালক ও একচ্ছত্র মালিক। তার এ বক্তব্যে মহান আল্লাহর পরিচয় অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে এবং আল্লাহর এ বক্তব্যের কথা সুস্পষ্টভাবে ঘোষিত হয়েছে। তাওহিদে বিশ্বাসী ব্যক্তি মনে করে, আল্লাহ তায়ালা সকল কিছুর স্রষ্টা। তিনি হলেন খালিক। তিনি ব্যতীত যা কিছু আছে সবই তাঁরই সৃষ্টি বা মাখলুক। মানুষ যেমন তাঁর সৃষ্টি, তেমনি কীটপতঙ্গও তাঁর মাখলুক। বস্তুত জিন-ইনসান, আসমান-জমিন, পাহাড়-পর্বত, নদীনালা, সাগর-মহাসাগর, পশুপাখি, কীটপতঙ্গ, গাছপালা, তরুলতা, সূর্য, গ্রহ-নক্ষত্র সবই আল্লাহ তায়ালার সৃষ্টি। আল্লাহ তায়ালা স্বয়ং সবকিছু সৃষ্টি করেছেন। তিনি সকল কিছুর লালনকর্তা, পালনকর্তা, রিযিকদাতা ও নিয়ন্ত্রক। তিনি সকল সৃষ্টিকে এক রকম করে সৃষ্টি করেননি। এটি তাঁর পরীক্ষা। তিনি সৃষ্টিকুলকে নানাভাবে ভাগ করেছেন এবং সবকিছুকে মানুষের কল্যাণে নিয়োজিত এ রেখেছেন। মানুষ হলো আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব।