1 Answers

মানিকের বক্তব্যে তাওহিদের প্রতি বিশ্বাস প্রকাশ পেয়েছে।

 তাওহিদ অর্থ একত্ববাদ। ইসলামি শরিয়তের পরিভাষায় আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলে। তাওহিদ হলো ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয়।

উদ্দীপকে মানিক তার বক্তব্যে এক আল্লাহর প্রতি বিশ্বাসের দ্বারা তাওহিদ তথা আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাসের কথা তুলে ধরেছে। মানবজীবনে তাওহিদে বিশ্বাসের প্রভাব অত্যন্ত ব্যাপক। তাওহিদে বিশ্বাস মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে। মানুষকে সচ্চরিত্রবান করে। ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে। এ বিশ্বাসের ফলে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্মে ব্রতী হয়। অসৎ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে। ফলে মানবসমাজে শান্তি- শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। তাওহিদে বিশ্বাস পরকালীন জীবনে ও মানুষকে সফলতা দান করে। বস্তুত মানবজীবনের সকল ক্ষেত্রেই তাওহিদে বিশ্বাস মুক্তি ও সফলতার দ্বার উন্মুক্ত করে। আর এ কথাগুলোই উদ্দীপকে মানবিকতার বক্তব্যে তুলে ধরা হয়েছে। তাই বলা যায়, মানবিকের বক্তব্যে তাওহিদ তথা আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস প্রকাশ পেয়েছে।

5 views

Related Questions