1 Answers

রফিকের বিশ্বাস ইসলামের খতমে নবুয়ত তথা নবুয়তে সমাপ্তির বিশ্বাসের পরিপন্থি। যা কুফরের নামান্তর।

আল্লাহ তায়ালা মানবজাতির হিদায়াতের জন্য যুগে যুগে যেসব নবি-রাসুল প্রেরণ করেছেন তাদের মধ্যে সর্বশেষ নবি ও রাসুল হলেন হযরত মুহাম্মদ (স.)। তাঁর ওপর সর্বশেষ আসমানি কিতাব আল কুরআন নাজিল হয়েছিল। যার পর আর কোনো নবি বা আসমানি কিতাব পৃথিবীতে আসবে না। মহানবি (স.)-এর শরিয়ত ও কুরআনের বিধান কিয়ামত পর্যন্ত থাকবে। মহানবি (স.)-এর মাধ্যমে নবুয়তের ধারা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। এ মর্মে রাসুল (স.) বলেন, "আমিই শেষ নবি। আমার পরে কোনো নবি নেই।” (সহিহ মুসলিম)

উদ্দীপকের রফিক মনে করে, মহান আল্লাহ তায়ালা অসংখ্য নবি- রাসুল প্রেরণ করেছেন। বর্তমানে যে আস্থা পরিলক্ষিত হয় তাতে আল্লাহ ইচ্ছা করলে অবশ্যই কোনো নবি-রাসুল প্রেরণ করতে পারেন। তার এ বক্তব্য দ্বারা বোঝা যায়, সে নবুয়তের সমাপ্তিকে অস্বীকার করে এর মাধ্যমে সে কুফরি করল।

4 views

Related Questions