1 Answers

জনাব রিয়াসাতের ধারণা ইসলামের মৌলিক বিষয় তকদিরে বিশ্বাসের পরিপন্থি।

জনাব রিয়াসাত মনে করেন, মানুষের কর্মফল তার কর্মের ওপর নির্ভরশীল। যে যেমন কাজ করে সে তেমন ফল পাবে। জনাব রিয়াসাতের এ ধারণা সঠিক নয়। যেমন একজন কৃষক তার জমিতে ধান চাষ করল, ধানের যথাযথ পরিচর্যা করল। কিন্তু তবুও সে নিশ্চিতভাবে বলতে পারবে না ওই চাষাবাদ থেকে সে কতটুকু ফসল পাবে। তা একমাত্র আল্লাহই জানেন। আবার এমনও দেখা. গেছে চাষাবাদ অনুযায়ী ফলন হয়েছে কিন্তু ওই ফসল ঘরে তোলা সম্ভব হয়নি। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস উঠতি ফসলকে নষ্ট করে দেয়। তাহলে বোঝা গেল, কর্মফল সম্পূর্ণরূপে কর্মের ওপর নির্ভরশীল নয়। বরং মহান আল্লাহর দয়া ও করুণার ওপর নির্ভরশীল। তবে আল্লাহ তার বান্দা ও সৃষ্টির প্রতি অতিশয় দয়াবান। তাই তিনি তাদের কর্মফল বিনষ্ট করেন না। এজন্য কোনো অমুসলিমও যদি কোনো ভালো কাজ করে তাহলে তাকে তার প্রতিদান তিনি দুনিয়াতেই প্রদান করেন।

6 views

Related Questions