1 Answers

রেজওয়ানের জলসায় গমনের উদ্দেশ্যটি, পাঠ্যপুস্তকের প্রথম হাদিস তথা নিয়ত সংক্রান্ত হাদিসের শিক্ষার পরিপন্থি।

হাদিসে বর্ণিত হয়েছে, “কর্ম নিয়তের ওপর নির্ভরশীল।” এ হাদিসের প্রেক্ষাপটে জানা যায়, উম্মে কায়স নামক একজন মহিলা ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেন। তখন জনৈক ব্যক্তি তাঁকে বিয়ে করার জন্য মদিনায় হিজরত করে চলে আসেন।

ওই ব্যক্তির উদ্দেশ্য জানতে পেরে নবি (স.) এ হাদিসটি বর্ণনা করেন। যার মূল বক্তব্য হলো- আল্লাহর তায়ালার সন্তুষ্টির জন্য হিজরত করা অত্যন্ত পুণ্যময় কাজ। আল্লাহর সন্তুষ্টির নিয়ত না থাকায় লোকটি হিজরতের সওয়াব থেকে বঞ্চিত হলেন। অনুরূপভাবে উদ্দীপকের রেজওয়ানের খুলনায় ইসলামি জলসায় যাওয়ার অর্ন্তনিহিত উদ্দেশ্য ছিল রেজওয়ানার বাড়িতে যাওয়া। তাই সে ইসলামি জলসার সওয়াব থেকে বঞ্চিত হবে। উক্ত 'হাদিসটির শিক্ষা ছিল নিয়তকে বিশুদ্ধ করা। আল্লাহর কাজে বা দ্বীনের কাজে উদ্দেশ্য হবে শুধু আল্লাহর সন্তুষ্টির করা। কিন্তু রেজওয়ানের কাজে আল্লাহর সন্তুষ্টি লাভ করার প্রত্যাশা ছিল না। তাই তার কাজটি উক্ত হাদিসের শিক্ষার পরিপন্থি।

5 views

Related Questions