1 Answers
ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত ও রাসুল (স.) প্রদর্শিত পথে জীবনযাপন করে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করা। মানুষের জন্য একমাত্র গ্রহণযোগ্য জীবনব্যবস্থা হলো ইসলাম। তাই ইসলামের আনুগত্য ও অনুসরণ করা ব্যতীত অন্য কোনো পথ মানুষের জন্য খোলা নেই। এ পথে চলতে হলে ইসলামকে জানতে ও শিখতে হবে। অতএব বলা যায়, আল্লাহ ও তাঁর রাসুলের আদর্শে জীবন গড়ার জন্যই ইসলাম শিক্ষা করা হয়।
5 views
Answered