1 Answers
ইমাম গাযালি (র.)-কে 'হুজ্জাতুল ইসলাম' বলা হয়।
ইমাম গাযালি (র.) ছিলেন মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক ও ইসলামি চিন্তাবিদ। তিনি ইসলামি দর্শন ও সুফিবাদকে সুপ্রতিষ্ঠিত করেছেন। তিনি বিভিন্ন বিষয়ে মৌলিক গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য 'ইহইয়াউ উলুমিদ্ দীন' (ধর্মীয় বিজ্ঞানের পুনর্জীবন)। প্রামাণ্য ও যুক্তিপূর্ণ দলিলের মাধ্যমে তিনি, ইসলামের প্রাধান্য প্রতিষ্ঠা করেন। ইসলামি দর্শন ও শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে 'হুজ্জাতুল ইসলাম' নামে অভিহিত করা হয়।
6 views
Answered