1 Answers

বর্ণিত উদ্দীপকের আদিব মনে করে যেহেতু কিয়ামত পর্যন্ত মানুষের আগমন ঘটবে, সেহেতু নবি-রাসুল আগমনের প্রয়োজনীয়তা এখনও রয়েছে। আদিবের এ ধারণাটি খতমে নবুয়তে বিশ্বাসের পরিপন্থি।

আমরা জানি, আল্লাহ তায়ালা তাঁর ঐশী বাণীযোগে নবি- রাসুলদেরকে পাঠিয়েছেন। একসময় এক বা একাধিক নবি পাঠাতেন। তাঁদের মৃত্যুর পর বা তাঁদের মিশনের কার্যকারিতা শেষ হয়ে গেলে আবার নতুন করে নবি-রাসুল পাঠিয়ে তাদেরকে নতুন শরিয়ত দান করতেন। সর্বপ্রথম নবি হযরত আদম (আ.)-এর মাধ্যমে নবি-রাসুল আগমনের সূচনা হয়েছে এবং সর্বশেষ নবি হযরত মুহাম্মদ (স.)-এর মাধ্যমে তা সমাপ্ত হয়েছে।

এছাড়া অন্যান্য নবি-রাসুলগণ কোনো বিশেষ গোত্র, বিশেষ দেশ এবং বিশেষ সময়ের জন্য দায়িত্ব নিয়ে এসেছিলেন। মুহাম্মদ (স.) ছিলেন সারা বিশ্বের নবি। অন্যান্য রাসুলগণের প্রতি যেসব কিতাব বা সহীফা নাজিল হয়েছিল, তার কোনো কোনোটি ছিল বিশেষ সম্প্রদায়ের জন্য। মুহাম্মদ (স.)-এর প্রতি সর্বশেষ আসমানি কিতাব কুরআন মাজিদ নাজিল হয়েছে। এতে কিয়ামত পর্যন্ত আগত অনাগত সকল মানুষের সকল সমস্যার সঠিক সমাধান বিদ্যমান। তাঁর পরে আর কোনো নবি আসেননি, আসবেন না এবং আসার প্রয়োজনও নেই। অতএব আমরা বলতে পারি যে, আদিবের ধারণাটি সঠিক নয়। তার ধারণাটি খাতমে নবুয়তে বিশ্বাসের পরিপন্থি।

4 views

Related Questions