1 Answers
উদ্দীপকে জনাব সুলাইমানের কর্মকান্ড ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.) আদর্শকে সমর্থন করে। সত্য ও অসত্যের বিষয়ে অত্যন্ত সজাগ থাকতেন হযরত উমর (রা.)। তিনি রাষ্ট্রের অধিবাসীদের জন্য পুলিশ ও গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করেন। কৃষিকাজের উন্নয়নে খাল খননের ব্যবস্থা করেন। জুমার পরে তিনি জনসাধারণের জন্য শাসকের বিরুদ্ধে অভিযোগ করার ব্যবস্থা করেন। এ সকল উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি জনসাধারণের অবস্থা সচক্ষে দেখার জন্য তিনি রাতের অন্ধকারে পাড়া-মহল্লায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার্তদের জন্য নিজে বহন করে খাবার দিয়ে আসতেন।
উদ্দীপকে জনাব সুলাইমান এলাকার মানুষের সুখ-দুঃখের অবস্থা জানতে শহরের অলি-গলিতে ঘুরে বেড়ান এবং তাদের জন্য উন্নয়ন পরিকল্পনা করেন। তাই তাঁর কর্মকাণ্ড হযরত উমর (রা.)-এর আদর্শকে সমর্থন করে।