1 Answers
জনাব আবদুল হালিমের কর্মকাণ্ড খলিফা হযরত উসমান (রা.)-এর অবদানের সাথে সাদৃশ্যপূর্ণ। মুসলিম জাহানের তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান (রা.)। তিনি ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী। ব্যবসায় করে তিনি প্রচুর ধনসম্পদ অর্জন করেন। যার কারণে তাকে গনি (ধনী) বলা হতো।
হযরত উসমান (রা.) তাঁর ব্যক্তিগত সম্পদ থেকে প্রচুর দান করতেন এবং অনেক জনকল্যাণমূলক কাজ করতেন। তিনি একবার মদিনাবাসীর পানির অভাব দূর করার জন্য ১৮০০০ দিনার (স্বর্ণমুদ্রা) ব্যয় করে একটি কূপ ক্রয় করে তা ওয়াক্ত করে দেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি ত্রাণ হিসেবে খাবার বিতরণ করেন। মসজিদে নববিতে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় তিনি সম্পূর্ণ ব্যক্তিগত খরচে মসজিদ সম্প্রসারণ করেন। আর উদ্দীপকে আবদুল হালিমকেও তার এলাকার উন্নয়নে এ কাজগুলোই করতে দেখা যায়।
অতএব বলা যায়, জনাব আবদুল হালিমের কর্মকান্ড হযরত উসমান (রা.)-এর কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ।