1 Answers

মকবুল সাহেবের কর্মকাণ্ড ইসলামের দ্বিতীয় খলিফার কর্মকান্ডের অনুরূপ- মন্তব্যটি সম্পূর্ণ সঠিক। হযরত উমর (রা.)ও ছিলেন একজন প্রজাদুরদি শাসক। জনসাধারণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য তিনি রাতের অন্ধকারে ছদ্মবেশে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন। এমনি এক রাতে ভ্রমণে বের হয়ে এক বেদুইনের স্ত্রীর প্রসব বেদনার চিৎকার শুনতে পান। তৎক্ষণাৎ তিনি স্বীয় স্ত্রী উম্মে কুলসুমকে প্রসব বেদনায় কাতর বেদুইনের স্ত্রীকে সাহায্য করার জন্য তার ঘরে নিয়ে যান। আরেক রাতে ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে নিজ কাঁধে করে আটার বস্তা নিয়ে তিনি ওই শিশুর তাঁবুতে দিয়ে আসেন। একইভাবে চেয়ারম্যান মকবুল সাহেব রোহিঙ্গা শিশুদের কান্নার আওয়াজ শুনে রাতের অন্ধকারে ইউনিয়নের তহবিল থেকে আটার বস্তা নিয়ে তাদের মধ্যে বিতরণ করেন। এমনকি রোহিঙ্গা গর্ভবতী মহিলাদের প্রসব বেদনায় সাহায্য করার জন্য তার স্ত্রীকে সেখানে নিয়ে যান।

সুতরাং এজন্যই বলা যায়, মকবুল সাহেবের কর্মকান্ড ইসলামের দ্বিতীয় খলিফার কর্মকাণ্ডের অনুরূপ- মন্তব্যটি সম্পূর্ণ সঠিক।

5 views

Related Questions