1 Answers
উদ্দীপকে আলোচিত খলিফা হলেন 'হযরত উসমান (রা.)। কারণ তিনি ছিলেন মুসলিম জাহানের তৃতীয় খলিফা এবং তাঁর উপাধি ছিল গণি এবং যুননূরাইন। ইসলামের সেবায় হযরত উসমান (রা.)-এর অবদান সম্পর্কে নিচে আলোচনা করা হলো-
১. হযরত উসমান (রা.) ইসলাম ও মুসলমানদের খেদমতে অকাতরে অর্থদান করেছেন। হযরতের জীবিতকালে তিনি প্রায় সকল যুদ্ধেই অংশ নিয়েছিলেন এবং যুদ্ধের খরচ বহনের জন্য প্রচুর অর্থদান করেছেন।
২. মহানবি (স.) মদিনায় হিজরত করার পর মুসলমানদের পানির কষ্ট দেখতে পান। এসময় তিনি অনেক অর্থ ব্যয়ে রুমা নামে একটি কূপ ক্রয় করে পানির কষ্ট দূর করেন।
৩. মসজিদে নববী সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলে জমি ক্রয়ের প্রয়োজন হয়। এসময় হযরত উসমান (রা.) প্রয়োজনীয় জমি ক্রয় করে দেন।
৪. হযরত আবু বকর (রা.) ও হযরত উমর (রা.)-এর খিলাফতকালে হযরত উসমান (রা.) পরামর্শদাতা নিযুক্ত থেকে ইসলামের প্রভূত সেবা করেন।
৫. হযরত উসমান (রা.)-এর অন্যতম কৃতিত্ব হলো মুসলিম বাহিনীতে নৌবহর সংযোজন। এর ফলে মুসলিম বাহিনী সাইপ্রাস দ্বীপ দখল করে এবং আলেকজান্দ্রিয়ায় বাইজানটাইন নৌবাহিনীকে পরাজিত করে। ফলে ইসলামি সাম্রাজ্য বৃদ্ধি পায়।
৬. মুসলিম জগতের জন্য নির্ভুল ও প্রামাণ্য কুরআন শরিফ সংকলন হযরত উসমান (রা.)-এর গুরুত্বপূর্ণ অবদান। ফলে বিকৃত হওয়ার হাত থেকে এ পবিত্র ধর্মগ্রন্থ রক্ষা পায়। এজন্য তাঁকে 'জামিউল কুরআন' বা কুরআন সংকলনকারী বলা হয়।
পরিশেষে বলা যায়, হযরত উসমান (রা.) ছিলেন একজন সৎ, দয়ালু। ও সুশাসক। ইসলামের উন্নতি বিধানের জন্য তিনি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছিলেন। ইসলামের সেবায় 'তাঁর অবদান অপরিসীম।