1 Answers

উদ্দীপকের উৎপাদনমুখী বৃহৎ শিল্পটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে বলে আমি মনে করি।

বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলোতে সাধারণত বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া এ ধরনের প্রতিষ্ঠানে বেশি সংখ্যক পণ্য উৎপাদন করা হয়। ফলে দেশের সামগ্রিক উৎপাদন বাড়ে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করে।

উদ্দীপকের কমল সাত্তার EPZ-এ একটি পোশাক তৈরির কারখানায় চাকরি করে। শিল্পটিতে তার মতো আরও অনেক মানুষ কাজ করে। এ ধরনের শিল্প থেকে দেশের রপ্তানি আয়ের অধিকাংশ অর্জিত হয়।

শিল্প হিসেবে তৈরি পোশাক শিল্পটি অর্থাৎ উদ্দীপকের প্রতিষ্ঠানটি অর্থনীতেতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। এ ধরনের শিল্পে দেশের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। অর্থাৎ বেকারত্বের হার কমাতে এটি সাহায্য করে। শিল্পটির সাথে পরোক্ষভাবে জড়িত থেকে (যেমন: পরিবহন, বিপণন প্রভৃতি) আরও অনেক মানুষ জীবিকা নির্বাহ করতে পারে। তাছাড়া এ শিল্পের তৈরি পোশাক বিদেশে রপ্তানি করার মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও জাতীয় আয় বাড়ে। এটি সার্বিকভাবে দেশের উন্নয়নে সাহায্য করে, যা জনগণের জীবনযাত্রার মান বাড়াতেও ভূমিকা রাখে। এভাবে উদ্দীপকের শিল্পটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

4 views

Related Questions