1 Answers

হ্যাঁ, আমি মনে করি, এ ধরনের প্রতিষ্ঠান দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে।

বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। ঋণ প্রদান বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। কাগজি নোট প্রচলন করার ক্ষমতা কেবল কেন্দ্রীয় ব্যাংকের থাকলেও বাণিজ্যিক ব্যাংকসমূহ চেক, ব্যাংক ড্রাফট, হুন্ডি, ভ্রমণকারীর ঋণপত্র ইত্যাদি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। বাট্টা ধার্য করে হুন্ডি বা বিনিময় বিল ভাঙিয়ে দেওয়া বাণিজ্যিক ব্যাংকের আর একটি গুরুত্বপূর্ণ কাজ। বাণিজ্যিক ব্যাংক দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যিক ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের দেনাপাওনা নিষ্পত্তিতে সাহায্য করে। বাণিজ্যিক ব্যাংক নিরাপদে এবং দ্রুত টাকা স্থানান্তর করে। তাছাড়া বাণিজ্যিক ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার, ভ্রমণকারীর চেক, টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি) প্রভৃতি সহজ উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণে জনগণকে সহায়তা করে থাকে। উদ্দীপকে যে প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করা হয়েছে তার সাথে বাণিজ্যিক ব্যাংকের মিল লক্ষ করা যায়। আর অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যবসায় বাণিজ্যের প্রাণ হলো বাণিজ্যিক ব্যাংক। এ শ্রেণির ব্যাংকসমূহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে অর্থনীতিতে উন্নয়নে সহায়তা করে।

4 views

Related Questions