1 Answers
এম এ সামাদের শিল্পটির বিকাশে বেশ কিছু করণীয় (কাঁচামালের যোগান নিশ্চিত, চাহিদা বাড়াতে গুরুত্বারোপ প্রভৃতি) আছে বলে আমি মনে করি।
ক্ষুদ্র শিল্পের বিকাশে এর উদ্যোক্তাকে কাঁচামাল যোগানের নিশ্চয়তার দিকে লক্ষ রাখতে হয়। আবার, উৎপাদিত পণ্যের চাহিদা বাড়ানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া পর্যাপ্ত মূলধন, সরকারি সহায়তা প্রভৃতিও এর বিকাশে সহায়ক ভূমিকা রাখতে পারে।
উদ্দীপকের এম এ সামাদ ৫ কোটি টাকা বিনিয়োগ করে একটি তামা ও কাঁসার শিল্প গড়ে তোলেন। এখানে তামা ও কাঁসার তৈজসপত্র তৈরি করা হয়। তার প্রতিষ্ঠানে ৭০-৮০ জন শ্রমিক কাজ করার সুযোগ পাচ্ছেন। তিনি মনে করেন, সরকারি সুযোগ-সুবিধা পর্যাপ্ত পরিমাণে পেলে তার শিল্পটির বিকাশ আরও দ্রুত হবে।
এম এ সামাদের শিল্পটির বিকাশে প্রথমেই কাঁচামাল সহজলভ্যতা নিশ্চিত করা দরকার। কারণ, পর্যাপ্ত কাঁচামাল তার কারখানার তৈজসপত্র উৎপাদনে গতিশীলতা বাড়াতে সহায়তা করবে। একই সাথে তাকে শ্রমিকের পর্যাপ্ত যোগান বিবেচনায় নিয়ে উৎপাদন কাজ পরিচালনা করতে হবে। পাশাপাশি তার উচিত উৎপাদিত পণ্যের স্থানীয় ও আন্তর্জাতিক চাহিদা সৃষ্টিতে গুরুত্ব দেওয়া। আবার, শিল্পের সম্প্রসারণ ও বিকাশে মূলধন আবশ্যক। এছাড়া সরকারি বিভিন্ন রকম সহায়তাও ভূমিকা রাখতে পারে। যেমন: ঋণদান, কর মওকুফ, প্রশিক্ষণের ব্যবস্থা করা। তাই আমি মনে করি, সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে তৈজসপত্রের শিল্পটি দ্রুত বিকাশ লাভ করতে পারবে।