1 Answers
প্রশাসনের পক্ষ থেকে বিলকিস পারভীনকে সম্মাননা দেওয়ার বিষয়টি সমাজের অন্য সকলকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার মাধ্যমে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে বলে আমি মনে করি।
আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেই নিজের কাজের সুযোগ তৈরি করা যায়। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে পারে। এতে বেকারত্বের হার কমবে। এছাড়া সম্পদের সুষ্ঠু ব্যবহার, জাতীয় আয় বৃদ্ধি, জীবন যাত্রার মান উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রেও আত্মকর্মসংস্থানের অবদান গুরুত্বপূর্ণ।
উদ্দীপকের বিলকিস পারভীন নিজস্ব পুঁজি ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হন। তার কঠোর পরিশ্রম ও সৃজনশীলতা তাকে সফল করে তোলে। এতে এলাকায় তার সম্পর্কে আলোড়ন তৈরি হয়। স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
আমাদের দেশের যুবসমাজ চাকরির প্রতি বেশি আগ্রহী। আত্মকর্মসংস্থানে তারা নিরুৎসাহিত হয়। ফলে দেশে বেকার সমস্যা বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে এগিয়ে আসতে হবে। সকলের সামনে আত্মকর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরতে হবে। যারা এ কাজে সফল হবেন তাদের সম্মাননা বা পুরস্কার দিতে হবে। উদ্দীপকের উপজেলা প্রশাসন এ কাজটি করেছে। ফলে বিলকিস পারভীনসহ তার এলাকার অন্যরা আত্মকর্মসংস্থানের প্রতি আরও আগ্রহী হবে। বেকার যুবকরা আত্মকর্মসংস্থানে নিয়োজিত হবে। এতে দেশের বেকার সমস্যা কমবে। আত্মকর্মসংস্থান সৃষ্টি হলে সম্পদের সুষ্ঠু ব্যবহার, উৎপাদন ও জাতীয় আয় বাড়বে। সুতরাং, এভাবে বিলকিস পারভীনকে দেওয়া সম্মাননা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।