1 Answers

সাংগঠনিক ধরন পরিবর্তন করে উদ্দীপকের নাফিজরা যৌথ মূলধনী ব্যবসায় গঠন করেছেন; যা দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

সাধারণত বেশি মূলধন সংগ্রহ ও ব্যবসায় সম্প্রসারণের জন্য যৌথ মূলধনী ব্যবসায় গঠন করা হয়। যৌথ মূলধনী ব্যবসায় ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত হয়। এ ব্যবসায় বৃহৎ আয়তনের হয়ে থাকে। এজন্য এতে বেশি সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ হয়।
উদ্দীপকের নাফিজ ও তার বন্ধুরা প্রথমে অংশীদারি ব্যবসায় গঠন করেন। ব্যবসায়টির পণ্যের চাহিদা বাড়ায় উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য তারা আধুনিক যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নেন। কিন্তু তারা পর্যাপ্ত অর্থের অভাবে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারছিলেন না। তাই তারা প্রয়োজনীয় অর্থ সংগ্রহের উদ্দেশ্যে সাংগঠনিক ধরন পরিবর্তন করে যৌথ মূলধনী ব্যবসায় গঠন করেন।
ব্যবসায়টি যৌথ মূলধনী হওয়ায় শেয়ার ও ঋণপত্র বিক্রি করে তারা প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেন। এই অর্থ দিয়ে তারা সহজেই ব্যবসায়ের শাখা বিভাগীয় শহরেও সম্প্রসারণ করতে পেরেছেন। এতে সেখানে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির পণ্য উৎপাদন বাড়ায় মানুষের খাদ্য চাহিদা পূরণে এটি ইতিবাচক ভূমিকা রাখছে। এছাড়া প্রতিষ্ঠানটি কর দেওয়ার মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়াতেও সহায়তা করছে। এভাবে নাফিজদের যৌথ মূলধনী ব্যবসায়টি দেশের অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

4 views

Related Questions

Translations: Bengali to English: বৈশ্বিক মহামারির সময়ে স্থূলতা ও বিষন্নতার হার অনেক বেড়ে গেছে। গবেষকদের মতে, বিষণতার সঙ্গে ওজন বৃদ্ধির গভীর সম্পর্ক রয়েছে। ওজন বাড়লে মানসিক অবস্থারও পরিবর্তন ঘটে, আরও বিষন্নতা ঘিরে ধরে। বিশেষ করে নারীদের মধ্যে বিষন্নতা বেশি দেখা যায়। একটি গবেষণায় দেখা গেছে, স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে স্থূলতার সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বিষন্নতায় ভােগের হার প্রায় ৫৫ শতাংশ বেশি। ওজন বৃদ্ধির পরিণতি স্বীকার করতে হয় নারীদের বেশি। অতিরিক্ত মেদ শরীরে হরমােনের ভারসাম্য নষ্ট করে, যা তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে ও বিষন্নতা যা মন খারাপের পরিমাণ বৃদ্ধি করে।
1 Answers 7 Views
বৈশ্বিক মহামারির সময়ে স্থূলতা ও বিষণ্নতার হার অনেক বেড়ে গেছে। গবেষকদের মতে, বিষণ্নতার সঙ্গে ওজন বৃদ্ধির গভীর সম্পর্ক রয়েছে। ওয়ান বাড়লে মানসিক অবস্থারও পরিবর্তন ঘটে, আরও বিদ্যুতা দিয়ে ধরে। বিশেষ করে নারীদের মধ্যে বিষণ্নতা বেশি দেখা যায়। একটি গবেষণায় দেখা গেছে, স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে স্থূলতার সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বিষণ্নতায় ভোগের হার প্রায় ৫৫ শতাংশ বেশি। এজন বৃদ্ধির পরিণতি স্বীকার করতে হয় নারীদের বেশি। অতিরিক্ত মেদ শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে, যা তাঁদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে ও বিষণ্ণতা যা মন খারাপের পরিমাণ বৃদ্ধি করে। (Translations Bengali to English)
1 Answers 8 Views
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অন্যতম প্রতিশ্রুতিশীল ও সুসংগঠিত প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। দিন দিন আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারী বেড়েই চলেছে। এই ইন্টারনেট সবাই যাতে ইতিবাচক হিসেবে ব্যবহার করে, সে ক্ষেত্রে বেসিস অসামান্য ভূমিকা পালন করতে পারে। সম্প্রতি দেশের মুঠোফোন অপারেটরগুলো ফোরজির লাইসেন্স পেয়েছে। এটা আমাদের দেশের তথ্যপ্রযুক্তির জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। কারণ, ইন্টারনেটের ধীরগতি এটা ব্যবহার করতে অনেক সমস্যার সৃষ্টি করত। দেশের সর্বত্র সবার মধ্যে তথ্যপ্রযুক্তির আলো ছড়িয়ে দিতে একটি সুসংগঠিত সংঘঠন হিসেবে বেসিসকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। (Bangla to English)
1 Answers 6 Views