1 Answers
উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় আর্থিক প্রতিষ্ঠানটি হলো বাণিজ্যিক ব্যাংক, যা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য ও কার্যাবলির ভিত্তিতে ব্যাংকসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংক অন্যতম। উদ্দীপকের জনাব রাকিব তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেকে দ্রুত টাকা পাঠানোর জন্য যে ব্যাংকের দ্বারস্থ হয়েছেন সেটি হলো বাণিজ্যি ব্যাংক। আমাদের অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায় বাণিজ্যের প্রাণই হলো বাণিজ্যিক ব্যাংক। এ শ্রেণির ব্যাংকসমূহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে থাকে। এ ধরনের ব্যাংকের অন্যতম কাজ হলো জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। ঋণ প্রদান করা এ ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, বাট্টা ধার্য করে হুন্ডি বা বিনিময় বিল ভাঙিয়ে দেওয়া, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যিক ক্ষেত্রে ক্রেতা- বিক্রেতাদের দেনা-পাওনা নিষ্পত্তিতে সাহায্য করা, নিরাপদে এবং দ্রুত টাকা স্থানান্তর করা ইত্যাদিও বাণিজ্যিক ব্যাংকের কাজ। উদ্দীপকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেকে টাকা পাঠানোর জন্য অন্য একটি প্রতিষ্ঠানে যান। ছেলে প্রতিষ্ঠানটির বিশ্ববিদ্যালয় শাখায় গিয়ে টাকা উত্তোলন করে। এসবই বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ করে।
তাই উদ্দীপকে বর্ণিত ২য় আর্থিক প্রতিষ্ঠানটির কার্যাবলি বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলির অনুরূপ। সর্বোপরি বলা যায়, উক্ত প্রতিষ্ঠান আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।