1 Answers

উদ্দীপকে উল্লিখিত নির্বাচন ১৯৭০ সালের সাধারণ নির্বাচনকে নির্দেশ করে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পিছনে উক্ত নির্বাচনের গুরুত্ব অপরিসীম।

পাকিস্তান আমলে অনুষ্ঠিত ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এর ফলে বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিকাশ ঘটে। এ নির্বাচনের মাধ্যমে ছয় দফা ও ১১ দফার প্রতি জনগণের সমর্থন স্পষ্ট হয়ে যায়। একই সাথে পাকিস্তানি শাসকগোষ্ঠীর জন্য এ নির্বাচনের ফলাফল ছিল অত্যন্ত উদ্বেগের বিষয়। এ কারণে তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরে বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে। কিন্তু বাঙালি পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে। এক পর্যায়ে বাঙালি স্বাধীন হওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়। পরিশেষে বলা যায়, ১৯৭০ সালের নির্বাচন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা এ নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের চরিত্র দানে বিশাল ভূমিকা রাখে। যার পরিণতিতে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।

5 views

Related Questions