1 Answers

রাফসানের সফল হওয়ার পিছনে তার নিজস্ব অভিজ্ঞতা, সদালাপী, আন্তরিক ও মার্জিত ব্যবহার ভূমিকা পালন করে বলে আমি মনে করি।

ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা দক্ষ বিক্রয়কর্মীর ওপর অনেকাংশে নির্ভর করে। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করার জন্য একজন বিক্রয়কর্মীর অনেক গুণের অধিকারী হতে হয়। বিক্রয়কর্মী তার নিজস্ব গুণ দিয়ে একজন ক্রেতাকে স্থায়ী গ্রাহকে পরিণত করতে পারে।

উদ্দীপকের রাফসান একজন বিক্রয়কর্মী। সে তার নিজস্ব অভিজ্ঞতা ও ব্যক্তিগত গুণের কারণে মালিক ও ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। সে সদালাপী, আন্তরিক ও মার্জিত ব্যবহারের অধিকারী। এসব গুণের মাধ্যমে সে ক্রেতাদের আকৃষ্ট করতে সক্ষম হয়।

রাফসান ভদ্র, নম্র, অমায়িক ও মার্জিত ব্যবহারের অধিকারী হওয়ায় ক্রেতারা তার প্রতি সন্তুষ্ট থাকে। সে ক্রেতাদের সাথে সহজে মিশে তাদের আপন করে নিতে পারে। সে তার ক্রেতাদের প্রতি অনেক আন্তরিক। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে ক্রেতাদের স্থায়ী গ্রাহকে পরিণত করে। ফলে তার প্রতিষ্ঠানে বিক্রি বেশি হয়। তাই বলা যায়, রাফসানের মধ্যে একজন আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলি বিদ্যমান থাকায় সে সফলতা লাভ করে।

6 views

Related Questions