1 Answers

রাফসানের কাজটি ব্যবসায়ের বিক্রয়িকতার ধারণাকে নির্দেশ করে।

বিক্রয়িকতা হলো বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার একটি কৌশল। এর মাধ্যমে একজন বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য বা সেবাসামগ্রী বিক্রি করতে সক্ষম হয়। বিক্রয়িকতার গুণে বিক্রেতা তার ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে। এছাড়া বিক্রেতা ক্রেতাদের নিয়মিত গ্রাহকে পরিণত করতে পারে।

উদ্দীপকের রাফসান একটি শপিংমলে দীর্ঘদিন সুনামের সাথে চাকরি করছে। সে একজন দক্ষ বিক্রয়কর্মী হওয়ায় মালিক ও ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। সে তার দক্ষতার মাধ্যমে ক্রেতাদের আকর্ষণ করতে পারে। সে ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে। তার ব্যবহারে ক্রেতারা দোকানে ভিড় করে। এভাবে সে ধীরে ধীরে ক্রেতাদের স্থায়ী গ্রাহকে পরিণত করে। এসব বৈশিষ্ট্য বিক্রয়িকতার সাথে মিলে যায়। তাই বলা যায়, রাফসানের কাজটি ব্যবসায়ের বিক্রয়িকতার ধারণাকে নির্দেশ করতে পারে।

 

5 views

Related Questions