1 Answers
Sheba.xyz-এর অনলাইন সেবা ব্যবসায়ের প্রযুক্তিগত পরিবেশকে নির্দেশ করে।
বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান সংক্রান্ত প্রশিক্ষণ ও গবেষণা, উন্নয়ন প্রযুক্তির ব্যবহার প্রভৃতির সমন্বয়ে সৃষ্ট হয় প্রযুক্তিগত পরিবেশ। বর্তমানে উ শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে দক্ষতাসম্পন্ন কর্মী, উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রয়োজন হয়। এতে কম খরচে উন্নতমানের নতুন পণ্য ও সেবার উৎপাদন এবং সরবরাহ সম্ভব হয়।
উদ্দীপকের Sheba.xyz একটি অনলাইন সেবাদানকারী সংস্থা। এ গ্রাহকরা প্রয়োজনীয় সেবা পেতে এর নির্দিষ্ট অ্যাপে ফরমায়েশ দিয়ে থাকে। এরপর সংস্থাটির কর্মীরা নির্দিষ্ট স্থানে গিয়ে সেবার চাহিদা পূরণ করে। এতে গ্রাহকদের যাতায়াত বাবদ সময় সাশ্রয় হয়। আর অনলাইন মাধ্যম ব্যবহার করায় দ্রুত সেবা সরবরাহ সম্ভব হয়। এভাবে অ্যাপের মাধ্যমে অনলাইন ব্যবসায় কার্যক্রম পরিচালনা করা যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায়। এটি প্রযুক্তিগত পরিবেশের একটি উপাদান। সুতরাং, Sheba.xyz-এর অনলাইন সেবা ব্যবসায় প্রযুক্তিগত ঘৃণি পরিবেশ দ্বারা প্রভাবিত হয়।