1 Answers

পরিচ্ছন্ন পরিবেশে জীবাণু বংশবৃদ্ধি করতে পারে না। গৃহ পরিবেশকে পরিচ্ছন্নতা দানের মাধ্যমে গৃহকে ক্ষতিকর রোগজীবাণু থেকে মুক্ত করা সম্ভব। যা গৃহের সদস্যদের নিরাপদ পরিবেশের নিশ্চয়তা প্রদান করবে।

স্বাস্থ্যসম্মত পরিবেশ স্বাস্থ্য নিরাপত্তার সুনিশ্চয়তা দেবে। সঠিক পরিবেশে খাদ্য গ্রহণ ও পরিবেশনের নিদের্শনা দেয় স্বাস্থ্যসম্মত পরিবেশ। সুমনের মাও তাই সন্তানের সুস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত উপায়ে গৃহ পরিবেশকে পরিচ্ছন্ন রাখেন। এলক্ষ্যে খাদ্য নিরাপত্তার নীতিমালাগুলো মেনে চলেন। গৃহেই সকল খাদ্য তৈরি করেন। এজন্য খাদ্য কেনার সময় গুণগত মান যাচাই করেন, খাদ্যগুলো পরিচ্ছন্ন উপায়ে সংরক্ষণ করেন। শুকনো খাবারগুলো ক্ষতিকর প্রাণীর হাত থেকে রক্ষা করেন। খাদ্য প্রস্তুতের সময় তৈজসপত্র হতে শুরু করে রান্নার সামগ্রী, উপাদান পরিচ্ছন্ন রাখেন। রান্নার আগে নিজেও পরিষ্কার হয়ে নেন। খাওয়ার সময় সবাইকে ভাল করে হাত ধোয়ার পরামর্শ দেন। তার সন্তানের খাবার তৈরিতে বিশুদ্ধতার বিষয়টি লক্ষ রাখেন। সর্বোপরি সুমনের মা উপযুক্ত স্যানিটেশনের ব্যবস্থা করেন। গৃহের সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। গৃহ পরিবেশের উন্নয়নের মাধ্যমে সংক্রামক রোগের প্রকোপ থেকে পরিবারে সদস্যদের রক্ষা করেন।

সুতরাং আলোচনা হতে বলা যায় যে, সুমনের মা স্বাস্থ্যরক্ষার জন্য স্বাস্থ্যসম্মত উপায়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখেন।

4 views

Related Questions