1 Answers
জনাব সুমনের কার্যক্রমে ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশের প্রভাব লক্ষ করা যায়।
ব্যবসা-বাণিজ্যে মূলধনের প্রয়োজনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সহায়তা করে থাকে। এসব প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ব্যবসায় গঠন ও সম্প্রসারণ করা সম্ভব হয়। আর, ঋণ ব্যবস্থা' অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত উপাদান।
উদ্দীপকের জনাব সুমন তাঁতের শাড়ির ব্যবসায় করেন। রোজার ঈদে মানুষের বাড়তি চাহিদা পূরণের জন্য তিনি নিজ জেলার বাইরে আরও ছয়টি জেলায় পণ্য সরবরাহের সিদ্ধান্ত নেন। এজন্য আরও শাড়ি তৈরি করতে হবে। ফলে অর্থসংস্থানেরও প্রয়োজন হয়। তাই তিনি ব্যাংকের সাথে যোগাযোগ করেন। C স ত ঘ ভূতি সাহ কো ব্যব হয় উদ্দী সমন্ব রোগ ও স এক্ষে ব্যাংক কম সময়ের মধ্যে জনাব সুমনকে ঋণ দিতে অপারগতা প্রকাশ করে। এতে পর্যাপ্ত মূলধন বা অর্থের অভাবে তিনি ব্যবসায় সম্প্রসারণ করতে পারেননি। তাই তিনি ছয়টির পরিবর্তে তিনটি জেলায় পণ্য সরবরাহ শুরু করেন। এক্ষেত্রে পর্যাপ্ত অর্থ ও ঋণ ব্যবস্থা না থাকায় তিনি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হন।
আর, এই অর্থ ও ঋণ ব্যবস্থা অর্থনৈতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, জনাব সুমনের উপকৃত ব্যবসায়ের কাজে অর্থনৈতিক পরিবেশের নেতিবাচক প্রভাব পড়েছে।