1 Answers
জনাব রাকিবের ব্যবসায়ে রাজনৈতিক পরিবেশের প্রভাব দেখা যায়।
এ ধরনের পরিবেশ কোনো দেশের সরকার, সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা, সরকারি নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক প্রভৃতি উপাদানের সমন্বয়ে গঠিত হয়। দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল হলে শ্রমিক অসন্তোষ, ধর্মঘট, হরতালের মতো নেতিবাচক কর্মকাণ্ড ঘটে।
উদ্দীপকের জনাব রাকিব 'রবি ক্লথ স্টোরস' নামে একটি কাপড়ের ব্যবসায় পরিচালনা করেন। জানুয়ারি ও ফেব্রুয়ারি এ দুই মাসে হরতালের কারণে তাকে অনেক দিন দোকান বন্ধ রাখতে হয়েছিল। তার দোকানে কাপড় বিক্রয় কম হওয়ায় মূলধন আটকে গিয়েছিল। সাধারণত রাজনৈতিক দলগুলো হরতালকে নিজেদের স্বার্থরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এ কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখতে হয়। জনাব রাকিবের ব্যবসায়ও এ অবস্থার শিকার হয়। তাই বলা যায়, জনাব রাকিবের ব্যবসায়ে রাজনৈতিক পরিবেশের প্রভাব লক্ষ করা যায়।