1 Answers

উদ্দীপকের জনাব মিজান ব্যবসায়ে চীন থেকে পণ্য আনার ফলে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে।

পরিবহনের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এর মাধ্যমে এক স্থানের উৎপাদিত পণ্য অন্য স্থানের মানুষ ব্যবহার করতে পারে। পরিবহন পণ্য বিপণনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।

উদ্দীপকের জনাব মিজান "গাংচিল” ইজিবাইক শো-রুমের মালিক। তিনি চীন থেকে যন্ত্রপাতি আমদানি করেন। পরিবহন ব্যবস্থার মাধ্যমে তিনি এ পণ্য নিয়ে আসেন। এতে এক স্থানের পণ্য অন্য স্থানে সরবরাহ করা হয়। ফলে এ দেশের মানুষ সহজেই চীনের উৎপাদিত পণ্য ব্যবহারের সুযোগ পায়। এভাবে পণ্যের স্থানগত উপযোগ তৈরি হয়। তাই বলা যায়, চীন থেকে যন্ত্রপাতি আনায় স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে।

7 views

Related Questions