1 Answers

উদ্দীপকের মিসবাহ উদ্দীনের মাছ বিক্রির কাজ ব্যবসায়ের ক্ষেত্রে স্বত্বগত উপযোগ সৃষ্টি করে।

পণ্যের মালিকানা একজনের কাছ থেকে অন্যজনের কাছে হস্তান্তরিত হলে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। ক্রয়-বিক্রয়ের ফলে এ উপযোগ সৃষ্টি হয়। এক্ষেত্রে বিক্রেতার কাছ থেকে পণ্য কেনার মাধ্যমে ক্রেতা পণ্যের মালিকানা পায়।

উদ্দীপকের মিসবাহ উদ্দীন একজন মাছ বিক্রেতা। তিনি গাজীপুর চৌরাস্তা থেকে মাছ কিনে শিমুলতলী বাজারে বিক্রি করেন। এক্ষেত্রে প্রথমে মাছের মালিকানা মিসবাহ উদ্দীনের কাছে থাকে। ক্রেতারা অর্থের বিনিময়ে মাছ তার কাছ থেকে কিনে নেয়। এতে মাছের মালিকানা বা স্বত্ব মিসবাহ উদ্দীনের কাছ থেকে ক্রেতার কাছে হস্তান্তরিত হয়। এভাবে মাছের স্বত্বগত উপযোগ তৈরি হয়। সুতরাং, মিসবাহ উদ্দীনের মাছ বিক্রির মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি করেন।

5 views

Related Questions