1 Answers

উদ্দীপকের বারি সাহেব মুঘল আমলের সুবাদার শায়েস্তা খানের কর্মকাণ্ডকে অনুসরণ করে অল্পদামে দ্রব্য বিক্রির উদ্যোগ নেন।

সুবাদার শায়েস্তা খান ছিলেন একজন সুদক্ষ সেনাপতি ও দূরদর্শী শাসক। তার শাসনামল বিভিন্ন জনহিতকর কাজের জন্য স্মরণীয় হয়ে রয়েছে। তিনি তার সময়ে রাজ্যের সর্বত্র অসংখ্য সরাইখানা, রাস্তা ও সেতু নির্মাণ করেছিলেন। দেশের অর্থনীতি ও কৃষি ক্ষেত্রেও তিনি সমৃদ্ধি এনেছিলেন। শায়েস্তা খান রাজ্যের সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে বিভিন্ন পণ্য অল্পদামে বিক্রির উদ্যোগ নেন। তার সময়ে দ্রব্যমূল্য এত কম ছিল যে, টাকায় আট মণ চাল পাওয়া যেত। জনকল্যাণকর কাজের জন্য শায়েস্তা খান গোটা ভারতবর্ষে খ্যাতি অর্জন করেছিলেন।

উদ্দীপকের বারি সাহেব ইউনিয়নের উন্নয়নকল্পে বহু রাস্তাঘাট ও সেতু নির্মাণ করেন। তিনি জনকল্যাণের কথা মাথায় রেখে অল্পদামে বিভিন্ন পণ্য বিক্রির উদ্যোগ নেন। বারি সাহেবের এমন কার্যক্রম উপরে আলোচিত সুবাদার শায়েস্তা খানের কাজের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, বারি সাহেব সুবাদার শায়েস্তা খানের কর্মকাণ্ডকে অনুসরণ করেই কমদামে দ্রব্য বিক্রির উদ্যোগ নেন।

5 views

Related Questions