1 Answers
উদ্দীপকের জনি চেয়ারম্যানের কর্মকাণ্ড বাংলার সুবাদার শায়েস্তা খানের শাসনব্যবস্থার বিপরীতধর্মী।
বাংলার মুঘল সুবাদারদের অন্যতম শায়েস্তা খান। তিনি একজন সুদক্ষ সেনাপতি ও দূরদর্শী শাসক ছিলেন। বিভিন্ন জনকল্যাণমূলক কাজের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। শায়েস্তা খানের সময়ে বাংলার সর্বত্র অসংখ্য সরাইখানা, বহু রাস্তা ও সেতু নির্মিত হয়েছিল। দেশের অর্থনীতি ও কৃষিক্ষেত্রে তিনি অভাবিত সমৃদ্ধি এনেছিলেন। তার সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এতই কম ছিল যে, সে সময় টাকায় আট মণ চাল পাওয়া যেত। এর পাশাপাশি শায়েস্তা খান মগ ও আরাকানি দস্যুদের দমন করে বাংলার জনগণের জানমাল রক্ষার ব্যবস্থা করেছিলেন। এদেশের জন্য হুমকি হয়ে ওঠা ইংরেজদেরও তিনি সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছিলেন।
উদ্দীপকে দেখা যায়, ক্ষমতালোভী ও অদূরদর্শী চেয়ারম্যান জনি সাহেব পার্শ্ববর্তী নদীর ঘাটে ও বাজারে ইজারাদারদের সুযোগ দিয়ে খাজনা আদায়ের ব্যবস্থা করেন। তিনি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চড়ামূল্য নির্ধারণ করে দেন। এছাড়া রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, সেতু, মসজিদ স্থাপন ইত্যাদি জনহিতকর কাজেও তিনি কোনো ভূমিকা রাখেননি। উপরে বর্ণিত সুবাদার শায়েস্তা খানের কাজে জনি সাহেবের কাজের সম্পূর্ণ বিপরীত চিত্র পরিলক্ষিত হয়। তাই বলা যায়, জনি চেয়ারম্যানের কর্মকাণ্ড বাংলার সুবাদার শায়েস্তা খানের শাসনব্যবস্থার বিপরীত।