1 Answers
উদ্দীপকে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে রামনগর পৌরসভার চেয়ারম্যানের কর্মকাণ্ডের সঙ্গে ধর্মপালের 'বিক্রমশীল বিহার" এর মিল বিদ্যমান।
রাজা ধর্মপাল ভাগলপুরের ২৪ মাইল পূর্বে একটি বৌদ্ধ বিহার বা মঠ নির্মাণ করেন। বিক্রমশীলের দ্বিতীয় নাম বা উপাধি অনুসারে এটি 'বিক্রমশীল বিহার' নামে খ্যাত ছিল। নালন্দার মতো বিক্রমশীল বিহারও ভারতবর্ষের সর্বত্র ও ভারতবর্ষের বাইরে প্রসিদ্ধি লাভ করেছিল। নবম থেকে দ্বাদশ শতক পর্যন্ত এটি সমগ্র ভারতবর্ষের একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তিব্বতের বহু বৌদ্ধ ভিক্ষু এখানে অধ্যয়ন করতে আসতেন।
উদ্দীপকে আমরা দেখি, রামনগর পৌরসভার চেয়ারম্যান সৌমেন বড়ুয়া তার এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেন, যা ধর্মপালের নির্মিত বিক্রমশীল বিহারের কর্মকান্ডেরই প্রতিফলন।