1 Answers
ছেলেমেয়েদের সঠিকভাবে গড়ে তোলার জন্য জনাব রমিজের পরিবারের শিক্ষামূলক কাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
পরিবারকে সমাজজীবনের শাশ্বত বিদ্যালয় বলা হয়। পরিবারেই একটি শিশু বর্ণমালার সাথে পরিচিত হয়। মা-বাবা, ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যের পারস্পরিক সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণ শিক্ষা লাভের প্রথম সুযোগ ঘটে পরিবারে। এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ। আর সন্তানের জীবনে পরিবারের শিক্ষামূলক কাজের গুরুত্ব অপরিসীম।
উদ্দীপকে দেখা যাচ্ছে, জনার পারভেজ জনাব রমিজের বাসায় বেড়াতে গেলে জনাব রমিজের ছেলে রবিন তাকে সালাম দেয়। তাকে সম্মানের সাথে বসতে দেয়। তাকে চা, নাস্তা এনে দেয়। এ কাজগুলোর মাধ্যমে রবিনের শিষ্টাচারিতার পরিচয় পাওয়া যায়, যা সে পরিবারের শিক্ষামূলক কাজের মাধ্যমে অর্জন করেছে। পরিবারের শিক্ষামূলক কাজের মাধ্যমে একজন মানুষ ব্যক্তিত্ববান ও সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে। এসব কারণে পরিবারকে শিশুর জীবনের প্রথম পাঠশালা বলা হয়।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ছেলেমেয়েদের সঠিকভাবে গড়ে তোলার জন্য পরিবারের শিক্ষামূলক কাজের বিকল্প নাই।