1 Answers

জনাব সাব্বির 'নট্রামস' থেকে প্রশিক্ষণ নিয়েছেন, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে বলে আমি মনে করি।
নট্রামস আত্মকর্মসংস্থানে সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী একটি প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এটি পরিচালিত হয়। বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা বিষয়ে শিক্ষা দেওয়াই এ প্রতিষ্ঠানের কাজ।
উদ্দীপকের জনাব সাব্বির লেখাপড়া শেষ করে বেকার অবস্থায় বসে ছিলেন। এরপর তিনি 'নট্রামস' থেকে প্রশিক্ষণ নেন ও দক্ষতা অর্জন করেন আর কম্পিউটার প্রোগ্রামিং-এর ওপর কম্পিউটার চালনার শিক্ষাদান কাজ শুরু করেন। পরবর্তীতে এ ব্যবসায়টি আরও সম্প্রসারণ করেন।
কম্পিউটার চালানো এবং প্রোগ্রামিং একটি জটিল কাজ। কেউ প্রশিক্ষণ ছাড়া এসব কাজ করতে পারে না। কিন্তু এসব কাজ শেখা অনেক ব্যয়বহুল, যার যোগান দেওয়া বেকারদের জন্য অনেক কষ্টকর। তাছাড়া, শুধু নট্রামস-ই এসব প্রশিক্ষণ দিয়ে থাকে। ফলে বেকার সমাজ প্রশিক্ষণ নিয়ে নিজেদের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থান তৈরি করতে পারে। এতে দেশের বেকারত্বের হার কমে। সর্বোপরি এভাবে জাতীয় আয় বাড়ে। তাই বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে নট্রামস-এর অবদান অনস্বীকার্য।

9 views

Related Questions