1 Answers
উদ্দীপকের জনাব কাদের মিয়ার ভোগ্যপণ্যের মতো পণ্যসমূহের মান নিয়ন্ত্রণে বিএসটিআই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমি মনে করি।
বাংলাদেশের পণ্যের মান নির্ধারণ, পণ্যমান পরীক্ষা ও মান নিশ্চিত করার জন্য সরকার কর্তৃক নিয়োজিত প্রতিষ্ঠান হলো বিএসটিআই। এটি বাংলাদেশে পণ্যমান নির্ধারণকারী একমাত্র প্রতিষ্ঠান হওয়ায় এর গুরুত্ব অনেক।
উদ্দীপকের জনাব কাদের মিয়া মসলা উৎপাদন করেন। বাজারজাতকরণের আগে বিএসটিআই তার প্রতিষ্ঠানের উৎপাদিত মসলা সরেজমিনে কারখানায় এসে পরীক্ষা করে। এরপর এর মান যাচাই করে বাজারজাতকরণের অনুমতি দেয়।
জনাব কাদের মিয়ার উৎপাদিত মসলা একটি ভোগ্যপণ্য। ভোগ্যপণ্যের মান নিয়ন্ত্রণ, আমদানি-রপ্তানি, বাজারজাতকরণ প্রভৃতি নিয়ন্ত্রণের দায়িত্ব থাকে বিএসটিআই-এর ওপর। পণ্যমান খারাপ বা নির্ধারিত মানের বিচ্যুতি হলে বিএসটিআই-এর অনুমোদন দেয় না। এটি ভোক্তা শ্রেণির স্বার্থরক্ষা করে। এছাড়া সঠিক মানের পণ্য বাজারজাত নিশ্চিত করে। ভেজাল ও নকল পণ্য উৎপাদনও প্রতিরোধ করে। তাই বলা যায়, জনাব কাদের মিয়ার ভোগ্যপণ্যের মতো পণ্যসমূহের মান নিয়ন্ত্রণে বিএসটিআই প্রতিষ্ঠানটির গুরুত্ব অনেক।