সালেহা খাতুনের মতো অসহায় নারীদের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির ভূমিকা মূল্যায়ন করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের সালেহা খাতুনের মতো অসহায় নারীদের পাশে দাঁড়িয়ে জীবন বিমা প্রতিষ্ঠান সামাজিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি।
মানুষের জীবন সবসময়ই অনিশ্চিত। যেকোনো সময় মানুষের দুর্ঘটনা বা মৃত্যুতে তার উত্তরাধিকারী আর্থিকভাবে অসহায় হয়ে পড়তে পারে। এ আর্থিক অনিশ্চয়তা দূর করতে জীবন বিমা কার্যকর ভূমিকা রাখে।
বিমাগ্রহীতার মৃত্যুতে বা নির্দিষ্ট সময় শেষে বিমা প্রতিষ্ঠান মনোনীত ব্যক্তিকে বিমা দাবি পরিশোধ করে। এতে উত্তরাধিকারীর আর্থিক অসহায়ত্ব দূর হয়।
উদ্দীপকের সালেহা খাতুনের স্বামী ভবিষ্যতের কথা ভেবে জীবন বিমা করেছিলেন। বিমা চুক্তির পর তার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। পরে জীবন বিমা প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী সালেহা খাতুনকে অর্থ পরিশোধ করে।
বিমাকৃত অর্থ সালেহা খাতুনের পরিবারকে আর্থিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে। এর মাধ্যমে বিমা প্রতিষ্ঠান তার মতো অসহায় নারীদের নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখায়। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির মৃত্যুতেও এ প্রাপ্য অর্থ দিয়ে তারা স্বাবলম্বী হয়ে ওঠে। এতে তাদের দারিদ্র্য অবস্থা দূর হয়। এভাবে বিমা প্রতিষ্ঠান সালেহা খাতুনের মতো অসহায় নারীদের সহায়তা করে।